আগৈলঝাড়ায় একদিনে সর্ব্বোচ টিকা প্রদান

বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রমে একদিনে সর্ব্বোচ টিকা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা এক হাজার দশ জন ব্যক্তিকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। উপজেলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় সকাল থেকে দুপুর পর্যন্ত ২টি বুথে করোনা ভাইরাস প্রতিরোধে একদিনে সর্ব্বোচ ১ম ডোজের সাত শত পাঁচ জন এবং ২য় ডোজের তিন শত পাঁচ জনকেসহ এক হাজার দশ জনকে টিকা দেয়া হয়েছে। উপজেলার গৈলা, বাগধা, রতœপুর, রাজিহার ও বাকাল ইউনিয়ন থেকে আসা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করার জন্য সকাল থেকেই দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করতে দেখা গেছে নারী-পুরুষ-বৃদ্ধকে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, আরএম ডা. মামুন মোল্লা একদিনে সর্ব্বোচ টিকা গ্রহণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, রোববার সকাল থেকে টিকা দেয়া শুরু করার পাশাপাশি টিকার ব্যাপারে মানুষকে আগ্রহী করতে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার ৫৫ বছরের বেশি যাদের বয়স তাদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে এলাকায় মাইকিং করার পাশাপাশি সচেতনার জন্যও বলা হয়েছে।
উপজেলা মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান জানান, বিভিন্ন কারণে যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না তাদের জন্য প্রতিটি কেন্দ্রে তথ্য কর্মকর্তার মাধ্যমে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। তবে স্পট রেজিস্ট্রেশন যেদিন হবে, সেদিনই টিকা দেয়া যাবে না। তাদেরকে নতুন আরেকটি তারিখ দেয়া হবে। নিবন্ধন সম্পন্ন হলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ জানিয়ে দেয়া হয়। তবে প্রথম ডোজের চার সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ নিতে হবে।
এমবি