ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • কমিউনিটি পুলিশিং কার্যক্রমে মঠবাড়িয়ার শ্রেষ্ঠত্ব অর্জন

    কমিউনিটি পুলিশিং কার্যক্রমে মঠবাড়িয়ার শ্রেষ্ঠত্ব অর্জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর কমিউনিটি পুলিশিং ডে- অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ পিরোজপুরের সাতটি উপজেলার মধ্যে মঠবাড়িয়া উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শনিবার মঠবাড়িয়া থানা কমিউনিটি পুলিশিং কার্যকরী পরিষদ এর সহ-সভাপতি ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য আরিফ উল হককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

    একই অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) কর্তৃক প্রেরিত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে নাজিরপুর থানার এসআই (নিঃ) এম এম আনিসুর রহমানকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

    কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালল প্লাটফর্ম-এ উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম. রেজাউল করিম (এম.পি)। পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ ও জেলা আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক ও পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, সরকারি সেহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, পিরোজপুর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, প্রেসক্লাব আহবায়ক গৌতম নারায়ণ রায় চৌধুরী। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, জেলা পুলিশের সদস্যবৃদ, বিভিন্ন জনপ্রতিনিধিগণ, কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ