ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বিএমপিকে অন্যান্য ইউনিটের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে হবে : পুলিশ কমিশনার

বিএমপিকে অন্যান্য ইউনিটের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে হবে : পুলিশ কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার  বলেন,  আমি বেস্ট প্রোভেশনার হিসেবে প্যারেড কমান্ডার ছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এজন্য পুরস্কার নিয়েছিলাম। আমরা ইউনিফর্মধারী সম্পূর্ণভাবে আলাদা এক সেবাদানকরী প্রতিষ্ঠান, জনগণের দোরগোড়ায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা করতে হয়। আমাদের গেটআপ স্পিরিট ধরে রাখতে  স্মার্টনেস স্ট্যান্ডার্ড নিয়ে কোন হেলাফেলার সুযোগ নেই। রোববার (৩১ অক্টোবর) বিএমপির মাস্টার প্যারেড পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। সকাল ৮ টায় বরিশালে পুলিশ লাইন্সে এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।


প্যারেড কমান্ডার সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ সাদ্দাম হোসেন ও সহকারী প্যারেড কমান্ডার পুলিশ পরিদর্শক (আরআই) মোঃ মোবাক্ষের হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার আরও বলেন, নিয়মিত মাস্টার প্যারেড আমাদের ঐতিহ্য, শৃঙ্খলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ও সাথী। যারা ভালো করবে তাদেরকে পুরস্কৃত করার পাশাপাশি ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হলে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে। সুতরাং নিয়মিত শরীরচর্চা করে সুস্থ শরীরে জনগণের সেবা নিশ্চিত করার বিকল্প নেই।

বিগত কর্মসূচিগুলোতে সকলের আন্তরিক অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর আত্মপ্রত্যয়, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও দক্ষতায় বিএমপিকে অন্যান্য ইউনিটের কাছে ঈর্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জনসাধারণের মাঝে ইসলামের সুশীতল বাণী পৌঁছে দেয়ার পাশাপাশি যেসকল উগ্রপন্থী দুষ্কৃতকারীরা আমাদের সকল অর্জনে কালিমা মাখতে চায়, তাদের রুখে দিতে হবে।

তিনি বলেন, শীত আসন্ন, প্রকৃতিতে কিছু পরিবর্তন আসছে, আমাদের জীবন এখন ‘নিউ নরমাল’। করোনার নতুন নতুন ধরন যেন আমাদের আক্রান্ত করতে না পারে, সেবিষয়ে খেয়াল রেখে স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ করতে হবে।


এসময় নিয়মিত প্যারেড অনুশীলনের মাধ্যমে শারীরিক কাঠামো ও সক্ষমতা ঠিক রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখা সম্ভব মর্মে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কমিশনার।


প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর বিএমপি) মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিক) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেসন্স অ্যান্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিএমপি) মোঃ মনজুর রহমান পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ