নগরীতে ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন

“আর নয় সড়কে মৃত্যু, পথিকের পথ চলা হোক শান্তি ও নিরাপদ” এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টারমিনাল সহ রুপাতলী আন্ত:জেলা বাস টারমিনাল ও নগরীর চৌমাথা এলাকায় ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লাভ ফর ফ্রেন্ডস নামের একটি যুবক সংগঠন নগরীর ব্যস্ততম সড়ক চৌমাথা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
সংগঠনের ও মানববন্ধনের সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাকারিয়া হৃদয়, সাদাব সায়ীদ, মেহেদি হাসান, ফারজানা আক্তার, সুলতানা মিম ও মাহমুদুল হক।
প্রসংগত, দীর্ঘদিন যাবত বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ ও রুপাতলী বাস টারমিনাল সহ নগরীর চৌমাথা এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দ্রুতগামী যানবাহন চলাচলের কারণে প্রায় সময়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যদিও দুর্ঘটনার পর শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণির মানুষ সড়ক অবরোধ কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও সংশ্লিষ্টদের নজরদারির অভাবে সাধারণ পথচারীদের জীবনের নিরাপত্তার জন্য কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি আজ অবধি।
এমবি