যাদব ইলেকট্রিক’র সত্বাধিকারী যাদব চন্দ্র দাস আর নেই

যাদব ইলেকট্রিক এর স্বত্বাধিকারী, গ্লোবাল ক্যাপসুলের সাবেক ম্যানেজার এবং ব্যাচ ৯০ ঢাকার এর অন্যতম সমন্বয়কারী সদস্য সঞ্জয় দাস বাবু’র পিতা যাদব চন্দ্র দাস পরলোক গমন করেছেন।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, প্রতিবেশী এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ব্যাচ-৯০ বরিশাল এর অন্যতম সমন্বয়কারী সদস্য আসিফ রুশো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশী, ব্যবসায়ী, বন্ধু মহলসহ সুভাকাঙ্খিরা প্রয়াতের বাসভবনে ছুটে যান তাকে শেষ বিদায় জানাতে। তারা প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অপরদিকে সঞ্জয় দাস বাবু’র পিতা যাদব চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্যাচ-৯০ বরিশাল এবং ঢাকার সর্বস্তরের সদস্যরা। শোক প্রকাশ করেছেন ফ্রেন্ডস্ সোসাইটি’র সদস্যরা। তারা প্রয়াতের বিদায়ী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি পরলোক গমন করা বিশিষ্ট ব্যবসায়ী যাদব চন্দ্র দাসের আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এইচকেআর