সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ’র জন্মদিন উপলক্ষে দোয়া

আগৈলঝাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র মেঝ ছেলে, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র ভাই এফবিসিসিআই এর পরিচালক ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সেরাল জামে মসজিদে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদারের উদ্যোগে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া মিলাদে উপস্থিত ছিলেন, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সেরাল জামে মসজিদের সভাপতি আব্দুর রাজ্জাক সেরনিয়াবাত, সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদ হোসেন, ইউপি সদস্য আসাদুজ্জামান সেরনিয়াবাত বাদল, ইউপি দফাদার ওয়াহেদ সেরনিয়াবাত, স্থানীয় জাকির সন্যামতসহ উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মিলাদ পরিচালনা করেন সেরাল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলতাব হোসেন।
এইচকেআর