র্যাব-৮ এর অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের নরখালী গ্রামের নাবালিকাকে জোর পূর্বক ধর্ষণ মামলার পলাতক আসামীকে আটক করেছে র্যাব-৮।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চৌমাথা এলাকা থেকে অভিযান চালিয়ে মোঃ ফিরোজ শেখ (২৮) নামে পলাতক আসামীকে আটক করা হয়। ফিরোজ পিরোজপুর সদরের বানেশ্বরপুর এলাকার মৃত জাফর শেখ এর ছেলে।শনিবার (৩০ অক্টোবর) র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফিরোজ শেখ তার প্রতিবেশি নাবালিকাকে বিভিন্ন সময়ে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ভিকটিমের বাড়িতে বাবা মা না থাকায় আসামী জোর করে ঘরের মধ্যে প্রবেশ করেজোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা পিরোজপুর জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে মামলার আসামী পলাতক ছিলো।
র্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএম