ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন

বরিশালে ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল ও নগরীর চৌমাথা এলাকায় ফুটওভার ব্রীজের দাবীতে লাভ ফর ফ্রেন্ডস নামের একটি যুবক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (৩০ অক্টোবর ) সকাল ১১ টায় নগরীর চৌমাথা এলাকায় সংগঠনের সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল ও নগরীর চৌমাথা এলাকায় অতিদ্রুত ফুটওভার ব্রীজের ব্যবস্থা করা হবে বলে ‍আশা রাখি। এসব ‍এলাকায় দ্রুতগামী যানবাহন চলাচলের কারনে প্রায় সময় দুর্ঘটনা ঘটে।আশা করি নগর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবে।

‍এ সময় অন্যান্যদের মাঝে ‍উপস্থিত ছিলেন, জাকারিয়া হৃদয়,সাদাব সায়ীদ,মেহেদি হাসান,ফারজানা আক্তার,সুলতানা মিম ও মাহমুদুল হক প্রমুখ।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ