ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • কলাপাড়ায় চাঁদা না দেয়ায় গ্লাস দিয়ে মাথায় আঘাত

    কলাপাড়ায় চাঁদা না দেয়ায় গ্লাস দিয়ে মাথায় আঘাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় চাঁদা না দেয়ায় মো. রনি গাজী (৩০) কে গ্লাস ভেঙে মাথায় আঘাত করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করছেন।

    শুক্রবার বেলা ১১ টায় কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তার চাকামইয়া নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

    আহত মো. রনি গাজী জানান, রাজিব তালুকদার আমার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে। এঘটনার দিনে তার দাবিকৃত টাকা না দেয়ায় হত্যার উদ্দেশ্যে দোকানের গ্লাস নিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আমি এ ঘটনায় বিচার চাই।

    আহত রনি গাজী উপজেলার চাকমইয়া ইউনিয়নের নিশানবাড়ীয়া গ্রামের মো. দেলওয়ার গাজীর ছেলে।

    অভিযুক্ত রাজিব তালুকদার বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি, সে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওই নাটক সাজিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

    এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, খোঁজ নিয়ে দেখছি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ