বরিশালে সমবায় ইনস্টিটিউটে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

বরিশালে জাতীয় শুদ্ধাচার বিধিবিধান ও কর্মক্ষেত্রে শুদ্ধাচার বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।ক্ষুদ্রকৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) উদ্যোগে শুক্রবার (২৯অক্টোবর) সকালে বরিশালশের-ই-বাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে দুইদিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনাপরিচালক অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন আকন্দ।
এসএফডিএফের মহাব্যবস্থাপক মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থারপ্ রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক সালমা বেগম।
এসএফডি এফেরসহ কারীমহা ব্যবস্থাপক আনিসুর রহমানের সঞ্চালনায় এসময় অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন
বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক সৌমেন্দ্র নাথ, পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক পলাশ চক্রবর্তী, ভোলার আঞ্চলিক ব্যবস্থাপক কবির হোসেন, উজিরপুর উপজেলা ব্যবস্থাপক শিব শংকর মন্ডল, বরিশাল সদর উপজেলা ব্যবস্থাপক আনন্দ মন্ডল প্রমুখ।
দুইদিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসএ ফডিএফেরব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন আকন্দ বলেন, 'আপনাদের শুধু চাকরি করলে হবে না, দায়িত্ব পালন করতে হবে।শুধু সরকারি কর্মচারী হিসেবে নয়, দেশ প্রেমিক নাগরিক এবং জনগণের সেবক হিসেবে জনকল্যাণে আত্মনিয়োগ করতে হবে।নিজেকে পরিশুদ্ধ করতে হবে ।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হলে আগে নিজেদের সোনার মানুষ হতে হবে।'
উল্লেখ্য, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) উদ্যোগে দুইদিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ছাড়াও কোভিড-১৯ প্রণোদনা তহবিলের আওতায়৪% সরল সুদে ঋণবিতরণ কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ওউপজেলা পর্যায়ের ব্যবস্থাপক, মাঠকর্মীও সুফলভোগী কৃষকসহ মোট৬০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এইচকেআর