ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের মানববন্ধন

বরিশালে রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের মানববন্ধন
বরিশালে রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘রুখে দাড়াও সাম্প্রদায়িক অপশক্তি’ শ্লোগান নিয়ে বরিশালে জাতীয় রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী সঙ্গিত পরিবেশিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়াজন করা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন।

জাতীয় রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, খেলাঘরের পক্ষে আবুল খায়ের সবুজসহ অন্যান্যরা। বক্তব্যের ফাঁকে ফাঁকে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা।

এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ