ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শন

 আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শন
আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মধ্যযুগের মনসা মঙ্গল কাব্য গ্রন্থের রচয়িতা, বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ৫শ ২৫বছরের পুরোনো মনসা মন্দির পরির্দশনে আসেন বরিশাল জুয়েলারি সমিতির অন্যতম সদস্য বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী শংকর কর্মকার।

শুক্রবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে মনসা মন্দিরে বরিশাল জুয়েলারি সমিতির অন্যতম সদস্য বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী শংকর কর্মকার আসলে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় তিনি মনসা মন্দির আঙ্গিনা ও নাট মন্দির পরিদর্শন শেষে মনসা দেবীর গলায় একটি স্বর্নের চেইন ও দুইটি স্বর্নের চোখ দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গৈলা বাজার কীর্ত্তণ ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, পল্লাদ দাস, গৈলা বাজার ব্যবসায়ী দীলিপ কর্মকার, গোপাল শীল, বাপ্পি কর্মকার, ব্যাংক কর্মকর্তা রিপন পাল, ইউপি সদস্য পবিত্র রানী রায়, আভা মুর্খাজী প্রমুখ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ