ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

স্বাভাবিক সবজির দাম, কমেছে মুরগির দাম

স্বাভাবিক সবজির দাম, কমেছে মুরগির দাম
স্বাভাবিক সবজির দাম, কমেছে মুরগির দাম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সপ্তাহের ব্যবধানে দাম স্বাভাবিক আছে সবজির বাজারে। তবে ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে সোনালী মুরগীর দাম। এছাড়া সিমের দাম বেশি হওয়াতে বাজারে কোন সিম আনেনি সবজি বিক্রেতারা। তবে অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।  

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে চৌমাথা বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

চৌমাথা বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের মতো এ সপ্তাহে স্বাভাবিক আছে। এসব বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০-৫০ টাকা, করলা ৮০ টাকা,  টমেটো ১৬০ টাকা, বরবটি ৬০ টাকা। গাজর প্রতি কেজি ১৬০ টাকা,  প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৪০ টাকা, লতি ৫০ টাকা,  মুলা ৪০ টাকা, পেঁপের কেজি ২০ টাকা।

এসব বাজারে গতসপ্তাহের দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা। শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ টাকায়।

চৌমাথা বাজারের সবজি বিক্রেতা শাহীন মল্লিক বলেন, সবজি বাজারের কোন নিশ্চয়তা নেই, আগামীকাল আবার দাম বাড়তেও পারে আবার কমেও যেতে পারে। সিম পাইকারি বাজার থেকে ৭০ টাকা দরে কেজি কিনতাম। এখন ১২০ টাকা চায়। তাই আমরা সবজি বিক্রেতারা কেউ সিম আনিনি।

এদিকে চৌমাথা বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। দেশি পেঁয়াজ কেজি ৫৫ টাকা। যা গতসপ্তাহে ৬৫ টাকা কেজি বিক্রি হয়েছিল। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, রসুনের কেজি ৬০ থেকে ১২০ টাকা,  চায়না আদার কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকা। হলুদের কেজি ১৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

এসব বাজারে ভোজ্যতেলের বিভিন্ন ব্র্যান্ডের  লিটার বিক্রি হচ্ছে ১৫৩ থেকে ১৫৮ টাকায়।

বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।  

বাজারে অপরিবর্তিত আছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০৮ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৭৫ টাকা।  সোনালী (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়।

এদিকে বাজারে কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজিতে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬৫ টাকা কেজি। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৮০ টাকা। গত সপ্তাহের থেকে ২০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে সোনালি মুরগি। কেজি ৩০০ টাকা। লেয়ার মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। কেজি ২৪০ টাকা।  

চৌমাথা বাজারের মুরগি বিক্রেতা মো. নুরুজ্জামান বলেন, শীত কাল আসছে বলে ব্রয়লার মুরগির দাম কমেছে। সামনে আরও দাম কমতে পারে মুরগির। তবে খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সোনালী মুরগীর দাম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ