ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সাংবাদিকরা নির্ভীক চিত্তে তাদের দায়িত্ব পালন করবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    সাংবাদিকরা নির্ভীক চিত্তে তাদের দায়িত্ব পালন করবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    সাংবাদিকরা নির্ভীক চিত্তে তাদের দায়িত্ব পালন করবে : মৎস্য ও প্রাণিসম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, আমি যতদিন জনপ্রতিনিধি হিসাবে আছি পিরোজপুরের সাংবাদিকরা ততদিন মুক্তমনে নির্ভীক চিত্তে তাদের দায়িত্ব পালন করবে। কোথাও হয়রানি বা মামলার শিকার হতে হবে না।

    শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বিএফইউজে'র নবনির্বাচিত সভাপতি ও যুগ্ম মহাসচিব এর সাথে প্রেসক্লাব সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী আরো বলেন, যাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। আসুন সম্মিলিতভাবে গণমাধ্যম বান্ধব সরকার শেখ হাসিনার আমলে দেশের উন্নয়ন, অনিয়ম, দুর্নীতি ও সম্ভাবনার কথা তুলে ধরি। এভাবে তুলে ধরলে দেখবেন অন্ধকারের বাংলাদেশ আজ যেমন আলোকবর্তিকা সামনে নিয়ে বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে, তেমনি পিরোজপুরেও উন্নয়ন হবে।

    পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম রায় চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বিএফইউজে'র নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক ও যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ