ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশালে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


সারা দেশের ন্যায় বরিশাল বিভাগে অনুষ্ঠিত হয়েছে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। 

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভাগের মোট ১৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে গুরুত্বপূর্ণ এ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‍আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জি.এম সাইফুল ইসলাম জানান, বরিশাল বিভাগে ‍এবার ১৪ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহন করেছে। বিভাগের ১৫ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ