বিএমপি'র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিএমপি'র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার
প্রলয় চিসিমের সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সভায় উপস্থিত প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলীদের সাথে আলোচনা করেন। আলোচনা কালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুণগত মান ঠিক রেখে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর)মােহাম্মদ নজরুল হােসেন, বিএমপি'র শীর্ষ কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এমবি