ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্বে সুখেন্দু এদবর

বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্বে সুখেন্দু এদবর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পেলেন একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর।

বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবের সভাকক্ষে কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। সুখেন্দু এদবর বর্তমানে প্রেসক্লাবের নির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন।

এর আগে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন। তার মৃত্যুতে কোষাধ্যক্ষ পদটি শূণ্য হয়। ক্লাবের কার্যক্রম চালিয়ে নিতে গঠনতন্ত্র অনুযায়ী সুখেন্দু এদবরকে ওই পদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য বীর সুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সৈয়দ দুলাল, সহ-সম্পাদক এম. মোফাজ্জেল, পাঠাগার সম্পাদক খান রুবেল, ক্রীড়া সম্পাদক মোহন দেওয়ান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দু এদবর, কার্যনির্বাহী সদস্য কে.এম নয়ন, সাগর বৈদ্য প্রমুখ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন