ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলেন মিজানুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলেন মিজানুর রহমান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিল্পমন্ত্রণালয় কর্তৃক “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০” এর মাঝারি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার  অর্জন করেছেন ফরচুন স্যুজ লিমিটেড এর চেয়ারম্যান মিজানুর রহমান।
 
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি মিজানুর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

এ বিরল কৃতিত্ব ও গৌরব অর্জনের পর ফরচুন স্যুজ লিমিটেড এর চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। মুজিব শতবর্ষে  শিল্পখাতে অবদানের স্বীকৃতি এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে শিল্প পুরস্কার ২০২০ এ প্রথম স্থান পাওয়ায় ফরচুন স্যুজ লিমিটেড শিল্পখাতে প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

এরপর তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈদেশিক রিজার্ভ ২০০৮ সালে ১১ বিলিয়ন হতে ২০২১ সালে ৪৬ বিলিয়ন ইউএস ডলারে উন্নীত হয়েছে বলেও জানান তিনি।

মিজানুর রহমান আরো বলেন, শিল্পখাতে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করার ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তিনি এ পুরস্কারটি বরিশালবাসী ও প্রতিষ্ঠানের সহকর্মীদের উৎসর্গ করেন।

এদিকে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০” পাওয়ায় কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য পরিলক্ষিত হয়।

প্রসংগত, শতভাগ রপ্তানীমুখী প্রতিষ্ঠান ফরচুন স্যুজ লিমিটেড বরিশালের বিসিক শিল্প নগরীতে ২০১১ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি সততার সাথে ক্রেতাদের সন্তুষ্টি ও কোয়ালিটি রক্ষা, মানসম্পন্ন পণ্য উৎপাদন ও যথাসময়ে শিপমেন্ট সম্পন্ন করে সুনামের সাথে ইউরোপে পণ্য রপ্তানি করছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ