ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় নারী ও শিশুর উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

হিজলায় নারী ও শিশুর উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে তথ্য অফিস বরিশালের আয়োজনে শিশু ও নারী সচেতন মূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন পরিচালক বরিশাল তথ্য অফিস। প্রধান অতিথির বক্তব্য রাখেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী।
নারী ও শিশু স্বাস্থ্য সচেতনমূলক বিষয়ভিত্তিক আলোচনা করেন হিজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুন অর রশিদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হিজলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ মহিউদ্দিন, হিজলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অশোক কুমার চ্যাটার্জী, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, গুগোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাসেম বিন কাজী টেনু, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য অফেনূর বেগম প্রমুখ।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন শিক্ষক সাংবাদিক মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ