মেহেন্দিগঞ্জে শহীদ মানিক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেন্দিগঞ্জে শহীদ মানিক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধন করেছেন ক্রীড়ানুরাগী সংসদ সদস্য পংকজ নাথ। বিকালে পাতারহাট সরকারি আর. সি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এসময় এমপি পঙ্কজ নাথ বলেন, যুব সমাজকে মাদক মুক্ত করতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। ক্রীড়ার মধ্যে থাকলে কিশোর-যুবকরা খারাপ কাজ থেকে বিরত থাকবে। তারা লেখাপড়ায় মনোনিবেশ করবে। আর এসব কারণেই সমাজকে মাদক এবং ইভটিজিং মুক্ত রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হিমু, মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক অজয় গুহ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজী, যুগ্ম আহবায়ক জিএস হাবিবুর রহমান খোকন, মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনির জমদ্দার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নাদিম তালুদার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারী, মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াব আলী আখন, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন পলাশ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাকিল বেপারী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমবি