বরিশালে কাউনিয়া হাউজিং প্রকল্প-২ বরাদ্দ কমিটির চূড়ান্ত সভা

বরিশাল সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কাউনিয়া হাউজিং প্রকল্প-২ এর প্লট বরাদ্দ কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ।
এসময় অন্যান্যদের মধ্যে বরাদ্দ কমিটির সদস্য ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আরাফাত হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. অলিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের জনসংযোগ ও প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সভার বরাত দিয়ে জানিয়েছেন, ‘কাউনিয়া হাউজিং প্রকল্প-২ এর পাঁচটি ক্যাটাগরিতে মোট ২৪০টি প্লট রয়েছে। ১২ দশমিক ০৭ একর জমিতে হাউজিং প্রকল্পটি বাস্তবায়ণ করবে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
তিনি জানিয়েছেন, ‘বীর মুক্তিযোদ্ধা বা তাঁর পরিবার, শিক্ষা, সাহিত্য, সংগীতের ক্ষেত্রে আবাসন রেখেছে এমন ব্যক্তি প্রতিবন্ধি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বরিশাল মহানগরীর সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে প্লট বরাদ্দ দেয়া হবে। কাউনিয়া হাউজিং প্রকল্পের পরে পরবর্তী প্লট বরাদ্দ বাস্তবায়ণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
এইচকেআর