ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

ববিতে বঙ্গবন্ধুর ভূ-রাজনৈতিক চিন্তা শীর্ষক ওয়েবিনার রবিবার

ববিতে বঙ্গবন্ধুর ভূ-রাজনৈতিক চিন্তা  শীর্ষক ওয়েবিনার রবিবার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূ-রাজনৈতিক চিন্তা ' শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।  

আগামী  ৩১শে অক্টোবর  সন্ধ্যা  সাড়ে ৭ টায়  বিশ্ববিদ্যালয়ের  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মাসুম সিকদারের সভাপতিত্বে এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফীন।

মূখ্য আলোচক হিসেবে যুক্ত থাকবেন  বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর  ড. সাব্বির আহমেদ।  বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন।  ওয়েবিনারটি জুম প্লাটফর্ম ও ফেইসবুক লাইভে অনুষ্ঠিত হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন