ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ
  • বাউফলে ১০ টাকা হাতে দিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

    বাউফলে ১০ টাকা হাতে দিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    বুধবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

    অভিযুক্তের নাম মিরাজ (১৫)। তার  বাবার নাম দুলাল খান।

    ভিকটিমের মা বলেন, মিরাজ আমার ফুফাতো ভাইয়ের ছেলে। সন্ধ্যায় সে আমার মেয়েকে ডেকে নিয়ে হাতে ১০ টাকা দেয়। এরপর ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় এক প্রতিবেশী দেখে চিৎকার করলে মিরাজ তাকে মারধর করে।

    বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা বলেন, ধর্ষণের শিকার শিশুটির মা আমাকে বিষয়টি জানিয়েছেন।

    বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ