ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্তের হার শূন্য

বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্তের হার শূন্য
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে প্রথমবারের মতো নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত শূন্যের কোটায় নেমেছে। এদিকে, মেডিকেল হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২০ জন রোগী।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১৯ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন একজন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে তিনজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসারত অবস্থায় মারা গেছেন একজন রোগী।বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২০ জন রোগী।

এদিকে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বুধবার রাতে ১৩৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে কারো করোনা শনাক্ত হয়নি। অর্থাৎ শূন্যভাগে নেমেছে করোনা শনাক্তের হার। যা গত বছর ৮ এপ্রিল পিসিআর ল্যাব চালুর পর একটি রেকর্ড। পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিল।

গত বছরের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৩৫৪ জন রোগী ভর্তি হয় সেখানে। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৩ জনের।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন