ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news

সাবেক সমবায় কর্মকর্তা মহিউদ্দিন মিয়া’র দাফন সম্পন্ন

সাবেক সমবায় কর্মকর্তা মহিউদ্দিন মিয়া’র দাফন সম্পন্ন
সাবেক সমবায় কর্মকর্তা মহিউদ্দিন মিয়া’র দাফন সম্পন্ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরির ঝাউতলা প্রথম গলী নিবাসি প্রাক্তন সমবায় কর্মকর্তা, সমাজকর্মী সর্বজন শ্রদ্ধেয় মহিউদ্দিন মিয়ার লাশ বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে আজ সকাল ১০টায় ল কলেজ সংলগ্ন জামে বায়তুন নূর মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে সমাজের সর্বস্তরের গন্যমান্যরা উপস্থিত ছিলেন। মহিউদ্দিন মিয়া বুধবার বিকেল সাড়ে ৫টায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। গত ২০ অক্টোবর তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন