গৌরনদীতে প্রদত্ত প্রণোদনা ঋণ বিতরণ

বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রদত্ত ২০ হাজার টাকা হতে দেড় লক্ষ টাকা পর্যন্ত ১৬ জন সুফলভোগী ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে মোট ১০ লক্ষ টাকা ঋণ প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বুরো বাংলাদেশ আয়োজনে বুধবার বিকেলে স্থানীয় শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বুরো বাংলাদেশ গৌরনদীর এলাকা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম।
এইচকেআর