ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভা

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

"মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" শ্লোগানকে সামনে রেখে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নেতৃত্বে বরিশাল মহানগরীর ৯৭ টি বিটে সপ্তাহব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার নগরীর ২১নং ওয়ার্ডের ২৮নং বিটে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়  সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মােহাম্মদ এনামুল হক।
সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম পিপিএম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় কাউন্সিলর, সংশ্লিষ্ট বিট অফিসার এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন