ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের পৃথক সমাবেশ, পুলিশের লাঠিচার্জ

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের পৃথক সমাবেশ, পুলিশের লাঠিচার্জ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে পৃথক আলোচনা সভা ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে বুধবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত একই মঞ্চে বরিশাল মহানগর যুবদল, জেলা যুবদল (দক্ষিণ) ও জেলা যুবদল (উত্তর) ওই কর্মসূচী পালন করে। এর পূর্বে সভাস্থলে মিছিল নিয়ে প্রবেশের সময় ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানোর পাশাপাশি পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন নেতৃবৃন্দ।

বেলা সাড়ে বারটার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা যুবদলের (দক্ষিণ) সদস্যরা সভায় যোগ দিতে মিছিল নিয়ে টাউন হলের গেটে আসলে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। টানাটানির এক পর্যায়ে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলার যুবদল নেতা আওলাদ হোসেন।

বরিশাল জেলা যুবদলের (দক্ষিণ) ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের (দক্ষিণ) সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, শফিকুল ইসলাম পলাশ, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

এই কর্মসূচীর আগে বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মহানগর যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ, সহ-সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ। এসময় মহানগর যুবদলের বিভিন্ন মিছিলের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেন মহানগর সভাপতি।

এর আগে সকালে বরিশাল জেলা যুবদল (উত্তর) আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে। জেলা যুবদলের (উত্তর) আহ্বায়ক সালাউদ্দিন পিকলুর সভাপতিত্বে বক্তব্য দেন হিজলা উপজেলার প্রতিষ্ঠাতাকালীন যুবদল সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মামুন।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন