প্রাক্তন সমবায় কর্মকর্তা মহিউদ্দিন মিয়া’র ইন্তেকাল

বরিশাল নগরীর ঝাউতলা প্রথম গলি নিবাসী প্রাক্তন সমবায় কর্মকর্তা, সমাজকর্মী সর্বজন শ্রদ্ধেয় মহিউদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য স্বজন ও পরিজন রেখে গেছেন মহিউদ্দিন মিয়া।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল ল’ কলেজ সংলগ্ন বাইতুন নুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে মরহুমের জানাযা নামাজ। পরে মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
প্রসংগত, গত ২০ অক্টোবর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা মহিউদ্দিন মিয়াকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
এমবি