উদীচী’র ৫৩ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা শুক্রবার
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী শুক্রবার (২৯ অক্টোবর)। দিবসটি পালন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া আবৃত্তি এবং গীতিআলেক্ষ্য-ইতিহাস কথা কও পরিবেশন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ‘‘নৈ:শব্দ্য ভেঙে জেগে ওঠো দ্রোহে’’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাবিদ ও সংগঠক গুণীজন রাবেয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমবি