ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ
  • পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাস প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন

    পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাস প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিস্তা নদীর ভাঙন রোধে হাতীবান্ধায় (দহগ্রাম-আঙ্গরপোতা) পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পটি দ্রুততম সময়ে সম্পন্ন করণের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

    বুধবার (২৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

    মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন।
     
    বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন।

    গুপ্ত সংকেত পরিদপ্তরের আধুনিকায়ন কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্যও বৈঠকে সুপারিশ করা হয়।

    বৈঠকে পটুয়াখালীতে বাস্তবায়নাধীন শেখ হাসিনা সেনানিবাস প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপিত হয় এবং বিশদভাবে আলোচনা হয়। নবনির্মিত ভবনগুলোতে আধুনিক প্রযুক্তি, সৌরকোষ, বর্জ্য নিষ্কাশনের ট্রিটমেন্ট প্লান্ট ব্যবহার করে চারপাশে বৃক্ষরোপণের মাধ্যমে সেনানিবাসকে পরিবেশ বান্ধব করার জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়।

    বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল এর প্রকল্প পরিচালক, গুপ্ত সংকেত পরিদপ্তরের পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ