ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ
  • মারামারির ঘটনায় কলাপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

    মারামারির ঘটনায় কলাপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে মো. রাজিব হাওলাদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগ সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার সাধারণ সম্পাদক মো.অমি গাজী (২৪) ও তার এক সহযোগী মো. ইমন (২৩) কে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার রাতে পৌরশহরের মাদ্রাসা সড়ক এলাকায় মারামারির এ ঘটনা ঘটার পরপরই পুলিশ তাদের আটক করে। গুরুতর জখম রাজীব হাওলাদার বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    এ ঘটনায় রাজীব হাওলাদারের মা মোসা. খালেদা বেগম বাদী হয়ে ছাত্রলীগ সভাপতি অমি গাজীকে প্রধান আসামী করে সাত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

    কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, পূর্ব শত্রুতার জের এবং সিগারেট খাওয়া নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে রাজীবকে কুপিয়ে জখম করা হয়। ইতিমধ্যে দু’জন আসামী কে আটক করা হয়েছে, বাকীদের আটকের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ