ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

প্রবীণ আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যুতে বরিশাল জেলা আ'লীগের শোক

প্রবীণ আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যুতে বরিশাল জেলা আ'লীগের শোক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর।

বুধবার  (২৭ অক্টোবর ) বিকেলে  এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।  

শোক বার্তায় নেতৃবৃন্দ জানিয়েছেন,  দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে আব্দুল বাসেত মজুমদারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আব্দুল বাসেত মজুমদারের মৃত্যু দেশের আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ আইনজীবীকে হারালো।

উল্লেখ,প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ৮ টার দিকে  ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ