উজিরপুরে ইউপি সদস্য প্রার্থী সুমনের মনোনয়নপত্র সংগ্রহ

বরিশালের উজিরপুরে আসন্ন ২৮ নভেম্বর বামরাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. জহিরুল ইসলাম সুমন মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ এর কাছ থেকে মনোয়নপত্র সংগ্রহ করেছেন। এসময় সমর্থকরা নির্বাচন অফিসের সামনে ভীড় জমায়। এরপর উৎসুক ভোটাররা তাকে নিয়ে এলাকার উদ্দেশ্যে মোটরসাইকেল বহর নিয়ে যাত্রা শুরু করেন। এবারের নির্বাচনে বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম সুমনকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে নারীপুরুষ ভোটাররা জোট বেঁধেছে।
ইতিমধ্যে প্রতিনিয়ত তাদের পছন্দের প্রার্থী সুমনকে নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য উন্নয়নমূলক কাজে অংশগ্রহন করে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থেকে নিরলস ভাবে কাজ করার অঙ্গীকার করে সমাজের মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন প্রার্থী সুমন।
এইচকেআর