ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • রাঙ্গাবালীতে অবৈধ বালু উত্তোলন : ৬ ড্রেজার ব্যবসায়ীর কারাদণ্ড

    রাঙ্গাবালীতে অবৈধ বালু উত্তোলন : ৬ ড্রেজার ব্যবসায়ীর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক ও কর্মচারীসহ ৫ জনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অপর একজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাশফাকুর রহমান।

    এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন - আল আমিন (২৮), নাজমুল (২১), মাসুম গাজী (২৯), কুদ্দুস মুন্সী (২৮), আরশেদ প্যাদা (৪৫) এবং শামিম (৫০) নামের অপর একজনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাশফাকুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। বাকি একজনকে ৫০ হাজার টাকা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

    কারাদণ্ডপ্রাপ্ত সকলকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরজনকে জরিমানার টাকা পরিশোধ করায় ছেড়ে দেয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ