ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ
  • কলাপাড়ায় সেই ডিলারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

    কলাপাড়ায় সেই ডিলারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
    ডিলার মামুন হাওলাদার’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য প্রত্যাহার হওয়া নারী খাদ্য পরিদর্শক’র সাথে পরকীয়া কান্ডে জড়িত আলোচিত সেই ওএমএস ডিলার মামুন হাওলাদার’র বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারি করেন।

    এর আগে সোমবার ওএমএস ডিলার মামুন হাওলাদার’র স্ত্রী মাসুমা আক্তার কলি বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা সহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যা আদালত আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

    প্রসংগত, দু’সন্তানের জননী মাসুমা আক্তার কলি কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য প্রত্যাহার হওয়া নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র বিরুদ্ধে ৭ আগষ্ট ২০২১ কলাপাড়া থানায় ৯৫ নম্বর জিডি করেন। যাতে নারী খাদ্য পরিদর্শক তার স্বামী ওএমএস ডিলার মামুন হাওলাদার’র সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে তার দু’সন্তান সহ তাকে জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ করেন।

    এছাড়া প্রতিকার চেয়ে খাদ্য অধিদপ্তরে তিনি লিখিত আবেদন করেন। পরবর্তীতে অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি এ বিষয়টি তদন্ত শুরু করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ