ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • দুমকিতে সড়ক দূর্ঘটনায় মাহিন্দ্র চালক নিহত

    দুমকিতে সড়ক দূর্ঘটনায় মাহিন্দ্র চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে যাত্রীবাহি মাহিন্দ্র ও গাছভর্তি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার লাল খা'র ব্রীজের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার লাল খা'র ব্রীজ সংলগ্ন এলাকায় পশ্চিম দিক থেকে আসা যাত্রীবাহি মাহিন্দ্র'র সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাছভর্তি টমটমের সঙ্গে ধাক্কা লেগে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

    এসময় মাহিন্দ্র চালক মো. জয়নাল গাজী (৩৫)কে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাহিন্দ্র'র যাত্রী একই পরিবারের ৬ জন নারী ও ছয় মাসের শিশু আহত হয়েছে। এদের মধ্যে সাবিহা (১৮) নামের এক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। তাকে রাতেই দুমকি থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে তাকে রাত ১ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার মাথায় মারাত্মক জখম হয়েছে এবং ডান পা ভেঙ্গে গেছে বলেও পারিবারিক সূত্রে জানা গেছে। তার সাথে ৬ মাসের সন্তান ছিল। বর্তমানে শিশুটি সুস্থ আছে। এছাড়া বাকীদের দুমকি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

     

    দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । প্রায় দুই ঘন্টা  বাউফল - দুমকি সড়কে যানচলাচল বন্ধ ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ