ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার
  • বানারীপাড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    বানারীপাড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম বেপারীর সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি ও তার বিচারের দাবীতে মানববন্ধন করেছে সৈয়দকাঠী ইউনিয়নের জনগণ।

    সোমবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজারের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন,সন্ত্রাসী, ভূমি দস্যু, মিথ্যা মামলা দাতা, বিতর্কিত ব্যাক্তিত্বের অপর নাম সেলিম বেপারী। তিনি বাইশারী ইউনিয়নের বাসিন্দা হয়েও সৈয়দকাঠী ইউনিয়ন বাসীর উপর উপজেলা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সাধারণ জনগণকে অত্যাচার করে। এছাড়া আওয়ামী লীগ কে প্রতিনিয়ত বিতর্কিত করে চলেছেন সেলিম। আমরা তার বহিষ্কার চাই ও বিচার দাবী করি।

    মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য  মিঠু ঘরামী, সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. শহীদ মৃধা, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, আব্দুস সালাম প্রমুখ।

    এ বিষয়ে সেলিম বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা। এসব যড়যন্ত্র।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ