ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • মোবাইল চুরির সন্দেহে

    মঠবাড়িয়ায় ফার্মেসি বন্ধ করে কিশোরকে নির্যাতন

    মঠবাড়িয়ায় ফার্মেসি বন্ধ করে কিশোরকে নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল চোর সন্দেহে সানাউল (১৩) নামে ছিন্নমূল কিশোরকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। 

    বুধবার সন্ধ্যা ৭ থেকে রাত ১১ টা পর্যন্ত ফার্মেসী বন্ধ করে প্লাস দিয়ে কিশোরের হাতের আঙ্গুল ও নাক চাপ দিয়ে নির্যাতন করা হয়। উপজেলা হোগলপাতি গ্রামে নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। পরে স্থানীয় চৌকিদার ও ইউপি সদস্য ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে পুলিশ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সানাউল হোগলপাতি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

    গুরুতর আহত সানাউল জানায়, সে একটি মোবাইল সিমকার্ড কুড়িয়ে পেয়ে এক সপ্তাহ ধরে ব্যবহার করছে। বুধবার সন্ধ্যার পরে স্থানীয় মৃত. আব্দুস সামাদ মিয়ার ছেলে ওষুধ ব্যবসায়ী সোহাগ ও অন্য দুই জন তার ফার্মেসীতে আটকিয়ে মোবাইল চোর সন্দেহে প্লাস দিয়ে তার শরীরে নির্যাতন চালায়।

    স্থানীয় চৌকিদার জসিম উদ্দিন বলেন, সানাউলের চিৎকার শুনে প্রথমে রাত ৮ টার দিকে ওই ফর্মেসীর দরজায় ধাক্কা দেই এবং মারতে নিষেধ করে আমি তারাবীহ নামাজে চলে যাই। রাত ১১ টার দিকেও তাকে মারধর করার খবর পেয়ে মেম্বরকে নিয়ে সানাউলকে উদ্ধার করি।

    ইউপি সদস্য মো. জাকিরে হোসেন বলেন, সানাউলের ওপর নির্যাতনের সংবাদ পেয়ে চৌকিদারের সহযোগিতা নিয়ে উদ্ধার করে প্রথমে থানায় পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। তিনি আরও বলেন, যে মোবাইল চুরি করার অভিযোগ করেছে সেটি সোহাগেরও নয়। অহেতুক ছেলেটাকে নির্যাতন করা হয়েছে।

    এ ব্যাপারে ওষুধ ব্যবসায়ী সোহাগের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ