ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • লিটনকে দুষছেন না মুশফিক

    লিটনকে দুষছেন না মুশফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চারিথ আসালঙ্কার ব্যাট থেকে বলটা উইকেটের পেছনে বাউন্ডারি পার হলো। তারও আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উৎসব থেমে গিয়েছিল। ড্রেসিংরুমে ফেরার পথে পুরো দল থেকে কিছুটা আলাদা হয়ে হাঁটছিলেন লিটন কুমার দাস। একটা সময় হতাশায় ক্যাপটা খুলে হাতে নিলেন। এই পথে নিজেকে টেনে নিতেই যেন কষ্ট হচ্ছিল লিটনের। পরে সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে চলে গেলেন।

    রবিবার (২৪ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে নিশ্চয়ই অন্তর্দহনে পুড়েছেন লিটন। ব্যাটিংটা ভালো হচ্ছে না অনেক দিন ধরে। ফিল্ডিংয়ে লিটনের হাত গলিয়ে মাটিতে পড়া দুটি ক্যাচই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। হেরে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার দুই হাফ সেঞ্চুরিয়ান চারিথ আসালঙ্কা ৬৩ রানে, ভানুকা রাজাপাকশে ১৪ রানে জীবন পেয়েছেন তার হাতে। তাদের হাফ সেঞ্চুরিতেই বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। নাঈম শেখ, মুশফিকুর রহিমের দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরিও বিফলে গে

    বিশ্বকাপে মূল পর্বে জয়ের খরা কাটানোর আনন্দ উৎসব ধরা দিল না শারজাহতেও। যদিও ম্যাচ শেষে মুশফিক হারের জন্য লিটনকে দায় দিচ্ছেন না। তার মতে, ছোট-খাট ভুলেই হেরে গেছে দল। তবে সুযোগ দুটি কাজে লাগালে ম্যাচের মোড় ঘুরে যেতে পারতো মনে করেন মুশফিক। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অভিজ্ঞ এ ক্রিকেটার বলেছেন, ‘আসলে দায় দেওয়ার কিছু নেই। যত রানই করি না কেন, ছোটখাট কিছু ভুল থাকেই আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমাদের আজ যে ভুল হয়েছে সেটা হল লিটনের দুটো ক্যাচ। সে কিন্তু খুব ভাল মানের ফিল্ডার। আর ওই সময়টাও খুব গুরুত্বপূর্ণ ছিল।’

    তিনি আরও বলেন, ‘ওই সময় আমাদের দুটো উইকেট পড়ে গেলে ম্যাচ ঘুরেও যেতে পারত। ওরা ৬ ওভার খুবই ভাল পাওয়ার প্লে নিয়েছে। সাকিব আমাদের মোমেন্টাম এনে দিয়েছে। কিন্তু ওদের দুই সেট ব্যাটসম্যান সব বদলে দেয়। ওভারঅল বলব এটা দায় দেওয়ার কিছু নেই, কিছু ভুল হয়েছে সেজন্য ম্যাচটা জিততে পারি নাই।’ তবে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে মুশফিক বলেছেন, ‘এটা সত্যি খারাপ লাগে যে ভাল খেলে হারলে সেই ভাল খেলার কোন মানে নেই। তবে আমাদের আত্মবিশ্বাস আছে, এই ফরম্যাটে বড় দল বা ছোট দল বলে কিছু নেই। সামনে একই ভাবে আমরা এগোতে চাই। পরের ম্যাচ জয়ের জন্যই খেলবো।’

    ম্যাচে রান পেয়েছেন মুশফিক। নাঈমের সঙ্গে তার ৭৩ রানের জুটিই বাংলাদেশের রানের মূল রসদ। ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি করা মুশফিক ৩৭ বলে ৫৭ রান (৫ চার, ২ ছয়) করেছেন। কিন্তু বাংলাদেশের ১৭১ রানের পুঁজিটা ৭ বল আগেই টপকে গেছে লঙ্কানরা।

    বোলিংয়ে ছন্দে থাকা মুস্তাফিজকেও মিস করছে বাংলাদেশ। আইপিএলে ভালো করলেও বিশ্বকাপের শুরু থেকেই প্রত্যাশিত সার্ভিস মিলছে এ বাঁহাতি পেসারের কাছ থেকে। মুশফিকের আশা দ্রুতই ছন্দে ফিরবেন মুস্তাফিজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ