ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সাকিবের

    বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সাকিবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঠে নেমে রেকর্ডের পাতায় নাম বসানো সাকিবের পুরোনো অভ্যাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটিই করে যাচ্ছেন বাংলাদেশি এ অলরাউন্ডার।
    টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করার পর এবার বিশ্বকাপেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নাম লেখালেন তিনি।

    রোববার (২৪ অক্টোবর) আরব আমিরাতের শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে নিজের দ্বিতীয় ওভারে পাথুম নিশাকাকে ফিরিয়ে এ কীর্তি অর্জন করে সাকিব আল হাসান। বাংলাদেশি এ অলরাউন্ডারের নামের পাশে এখন সর্বমোট ৪০ উইকেট। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্বকাপের গ্রুপপর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমে চার উইকেট শিকার করে সাকিব নামের সঙ্গে যোগ করেন মোট ৩৯টি উইকেট।  

    এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ৩৯টি উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারের কীর্তি ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সেদিন আফ্রিদির এ কীর্তিতে ভাগ বসানোর পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট নিয়ে সাকিব ছাড়িয়ে গেলেন পাকিস্তানি এ কিংবদন্তিকে। ৪০টি উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন শীর্ষ উইকেটশিকারি বাংলাদেশি এ অলরাউন্ডার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ