ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • লঙ্কানদের ১৭২ রানের টার্গেট ছুঁড়ে দিল টাইগাররা

     লঙ্কানদের ১৭২ রানের টার্গেট ছুঁড়ে দিল টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষ কয়েক বছরে বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাক্ষাৎ মানেই যেন বাড়তি রোমাঞ্চ। সেটা খেলার কারণে হোক, কিংবা আনুষাঙ্গিক কোনো কারণে। রবিবারও তার ব্যতিক্রম হলো না। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট ছুড়ে দিল বাংলাদেশ।

    শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে টাইগাররা।
    শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৪০ রান এনে দেন লিটন-নাঈম। এরপর বিদায় নেন ১৬ বলে ১৬ রান করা লিটন। সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান, ফিরে গেছেন ৭ বলে ১০ রান করে।

    ৫৬ রানে দুই উইকেট হারানোর পর হাল ধরেন নাঈম ও মুশফিক। দুজনই তুলে নেন ফিফটি। নাঈম শেখ ৫২ বলে ৬২ রান করে সাজঘরে ফিরেন। বিশ্বকাপে এটি নাঈমের দ্বিতীয় ফিফটি। এর আগে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচে ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার।

    অফ-ফর্মে থাকা মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে আজ। ৩৭ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ