ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ

    বাংলাদেশসহ চারদল সরাসরি খেলবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ

    বাংলাদেশসহ চারদল সরাসরি খেলবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী বছর অস্ট্রেলিয়াতে বসবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২০২২ সালের এই বিশ্বকাপের আগে সময় আছে গোটা এক বছর। চলতি ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করায় অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশকে। শনিবার (২৩ অক্টোবর) আইসিসি এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

    শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত এবারের আসরে মূল পর্বে উত্তীর্ণ হওয়া শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং নামিবিয়া।

    এবারের বিশ্বকাপে বড় চমকের নাম নামিবিয়া। আফ্রিকার দেশটি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে জায়গা করে নিয়েছে মূল পর্বে। তাই দলটা অস্ট্রেলিয়া বিশ্বকাপেও খেলবে।

    এ নিয়ে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে কিছু দুর্দান্ত ম্যাচ দেখেছি। যেখানে বাংলাদেশ, নামিবিয়া, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। যার স্বীকৃতি হিসেবে ২০২২ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য জায়গা করে নিয়েছে।’

    ১৬ দলের বিশ্বকাপে আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া র‍্যাঙ্কিং আটের মধ্যে থাকায় ইতোমধ্যে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং নামিবিয়া।

    অস্ট্রেলিয়ায় ২০২০ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিডে পিছিয়েছে ২০২২ সাল পর্যন্ত। এই আসরের জন্য আগামী বছরের শুরুতে দু’টি কোয়ালিফাই টুর্নামেন্ট হবে। এই দুটি টুর্নামেন্ট থেকে নেওয়া হবে বাকি চারদল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ