ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মাত্র ৫৫ রানেই শেষ চ্যাম্পিয়ন উইন্ডিজ!

    মাত্র ৫৫ রানেই শেষ চ্যাম্পিয়ন উইন্ডিজ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংলিশ বোলারদের দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডারের কেউই দাঁড়াতে পারেনি।
    দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন কেবল ক্রিস গেইল। তবে এই ব্যাটিং দানবও ১৩ বলে ১৩ রানের মন্থর ইনিংস খেলে বিদায় নেন।

    আদিল রশিদ-মঈন আলী-টাইমাল মিলসরা মিলে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবীয় ইনিংসে ধস নামান। শেষ অবধি প্রথমে ব্যাট করা উইন্ডিজ ১৪.২ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান করতে পারে।

    গেইল ছাড়া অন্যদের ইনিংস ছিল টেলিফোনের সংখ্যার মতো। দুই ওপেনার লেন্ডল সিমন্স ও এভিন লুইস যথাক্রমে ৩ ও ৬ রানে বিদায় নেন। শিমরন হেটমায়ার ৯, ডোয়েন ব্রাভো ৫, নিকোলাস পুরান ১, অধিনায়ক কাইরন পোলার্ড ৬ ও আন্দ্রে রাসেল ০ রানে বিদায় নিয়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

    ইংলিশ স্পিনার রশিদ ২.২ ওভারে মাত্র ২ রানে ৪ উইকেট তুলে নেন। এছাড়া আরেক স্পিনার মঈন ও পেসার মিলস ২টি করে উইকেট পান।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান।

    শনিবার (২৩ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘ওয়ান’ এর ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামে দুদল।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো, অকিল হোসেন, ওবেড ম্যাককয়, রবি রামপাল।

    ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, ডেভিড মালান, ইয়ান মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ