ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • পটুয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

    পটুয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

    শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রাজিব হোসেন নেগাবান (২৬) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের চর গজালিয়া গ্রামের শাহ আলম নেগাবানের ছেলে।

    পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

    গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। আহত আরেক আরোহীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ