ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • পটুয়াখালীতে লঞ্চ থেকে নারীর লাশ উদ্ধার

    পটুয়াখালীতে লঞ্চ থেকে নারীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীতে ঢাকাগামী ডাবল ডেকার এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) সকালে লঞ্চের স্টাফ কেবিনে থেকে ওই নারীর লাশ উদ্ধার করে জেলা পুলিশ।

    পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাহফুজুর রহমান বলেন, ঢাকা থেকে পটুয়াখালী আগত ডাবল ডেকার এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চের স্টাফ কেবিনটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। 

    তিনি বলেন, ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান লঞ্চ স্টাফরা। তারা এসে তালা ভেঙে লাশটি দেখতে পায়। এখন পর্যন্ত নারীর কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। এখানে সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছে।

    নারীর পরিচয় পাওয়া গেলে তার মোটিভ জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ