ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

    পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব হোসেন নেগাবান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কালিকাপুর পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

    নিহত রাজিব বরিশাল জেলার বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নের চর গজালিয়া গ্রাম এলাকার বাসিন্দা শাহ আলম নেগাবানের ছেলে। 

    রাজিবের সঙ্গে থাকা সজিব বলেন, দুই মোটরসাইকেল করে চার জন বাকেরগঞ্জ থেকে বরগুনার হরিণা গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব হেতালিয়া বাধঘাট অতিক্রমের সময় দুর্ঘটনা ঘটে।

    পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহান বলেন, মাথায় রক্তক্ষরণে একজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ বলা যাবে। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পটুয়াখালী সদর থানার (ওসি তদন্ত) নূরুল আমিন বলেন, রাতে পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজিব নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর সাইদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ