ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • নারকেল পাড়া নিয়ে দ্বন্দ্ব

    নাজিরপুরে ভাইয়ের হামলায় বড় ভাই নিহত 

    নাজিরপুরে ভাইয়ের হামলায় বড় ভাই নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাজিরপুরে নারকেল পাড়া নিয়ে ছোট ভাই ও ভাতিজাদের হামলায় বড় ভাই মহাসিন মোল্লা (৫০) নিহত হয়েছেন। 

    বুধবার (২১ এপ্রিল) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাকসি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মহাসিন মোল্লা ওই গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় অটোরাইস মিলের একজন ঠিকাদার মিস্ত্রি। এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের ভাতিজা রসুল মোল্লা ও রিয়াজ মোল্লাকে আটক করেছেন। 

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসিন মোল্লা তার পৈত্রিক জমিতে থাকা গাছের নারকেল পাড়ছিলেন। এ সময় ছোট ভাই রুস্তুম মোল্লা তাকে বাঁধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রুস্তুম মোল্লা ও ভাতিজারা তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। 

    নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইসরাত জাহান জেরিন জানান, তার মাথায় আঘাতের কারণে নাক ও মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়। নিহতের ছেলে মশিউর রহমান মিঠু জানান, তার বাবা অটোরাইস মিলের একজন ঠিকাদার মিস্ত্রী হিসেবে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে কাজ করেন। কিন্তু করোনায় বন্ধের কারণে তিনি বাড়িতে আসেন।

    তিনি আরও বলেন, বুধবার সকালে নিজ বাড়ির নারকেল পাড়তে গেলে ভাই ও ভাতিজারা তাকে পিটিয়ে আহত করেন। পরে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। 
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ