ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • করোনা প্রভাব ফেলেছে আইপিএলেও!

    করোনা প্রভাব ফেলেছে আইপিএলেও!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুব বেশি দিন বাকি নেই আইপিএলের। ১৪তম আসরটি মাঠে গড়াবে ৯ এপ্রিল। কিন্তু শুরুর আগেই উল্লেখযোগ্য হারে করোনা বেড়ে যাওয়ায় আয়োজকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

    বিশেষ করে মুম্বাইয়ে সংক্রমণের হারটা বেশি। শনিবারই যেমন দিল্লি ক্যাপিটালসের বামহাতি স্পিনার অক্ষর প্যাটেল করোনা পজিটিভ হয়েছেন। একই রকম খবর এসেছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকেও। দলটির ওপেনার দেবদূত পাডিক্কাল ও ওয়াংখেড়ে স্টেডিয়ামের এক গ্রাউন্ড স্টাফ করোনা পজিটিভ হয়েছেন।

    পাডিক্কাল এখন কোয়ারেন্টিনে আছেন। আর বেঙ্গালুরু আগামী ৯ এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। জানা গেছে, এই সময়ের মাঝে তার ফিট হয়ে ওঠাটাই বড় প্রশ্ন!

    অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, এখনই আতঙ্কিত হওয়া যাবে না। তবে প্রয়োজন পড়লে বিকল্প ভাবনা রাখতে হবে। যেমন প্রয়োজন পড়লে ম্যাচ স্থানান্তরিত করা হবে। তবে এখন পর্যন্ত মুম্বাই পরিকল্পনাতেই থাকছে।

    ৮টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ৫টি ফ্র্যাঞ্চাইজি এখন মুম্বাইয়ে অবস্থান করছে। দলগুলো হলো-চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। কেকেআর অবশ্য শিগগিরই মুম্বাই ছেড়ে চেন্নাই যাবে। যেখানে তাদের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাকি চার ফ্র্যাঞ্চাইজি আবার মুম্বাইতেই থাকবে তিন সপ্তাহ। সেখানে তারা ৫টি ম্যাচ খেলবে। 


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ