ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • বাবার বাড়ি ফিরলেন কলেজছাত্রকে তুলে নিয়ে বিয়ে করা সেই তরুণী

    বাবার বাড়ি ফিরলেন কলেজছাত্রকে তুলে নিয়ে বিয়ে করা সেই তরুণী
    ইশরাত জাহান পাখি ও নাজমুল। ভিডিও থেকে সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী সরকারি কলেজছাত্রকে অপহরণ ও জোরপূর্বক বিয়ের পর ছেলের বাড়িতে অবস্থান করা সেই কিশোরী অবশেষে বাবার বাড়ি ফিরে গেছেন। মঙ্গলবার বিকেলে ইশরাত জাহান পাখি একই উপজেলার কাকড়াবুনিয়ার গাজীপুরা গ্রামে তার বাবার বাড়িতে ফিরে যান।

    এদিকে, পাখির পক্ষ থেকে তার কথিত স্বামী নাজমুলসহ তিনজনকে আসামি করে গত ১২ অক্টোবর পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।

    ইশরাত জাহান পাখির আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, পাখির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরেই তাদের দু’জনের বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর নাজমুল নানান অজুহাতে পাখির পরিবারের কাছে যৌতুক দাবি করেন। এ ঘটনায় পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি গ্রহণ করে আসামিদের আগামী ৬ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

    অপহরণ করে জোরপূর্বক বিয়ে করায় পাখির বিরুদ্ধে মামলার বিষয়ে জানাতে চাইলে আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, গত ২৭ সেপ্টেম্বর ঢাকায় ইশরাত জাহান পাখির সাথে নাজমুলের বিবাহ অনুষ্ঠিত হয়। তবে ওই একই দিন নাজমুল পটুয়াখালী থেকে তাকে অপহরণ করে বিয়ে করা হয়েছে অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, একই মানুষ একই দিনে দুই স্থানে কীভাবে অবস্থান করে। এ বিষয়ে আমার মক্কেল আইনিভাবে মোকাবিলা করবেন।

    উল্লেখ্য, পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র নাজমুল ইসলামকে অপহরণ এবং তাকে জোরপূর্বক বিয়ে করা হয়েছে বলে অভিযোগ তুলে গত ৩ অক্টোবর নাজমুলের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা বিভিন্ন মিডিয়ায় প্রচার ও প্রকাশিত হলে সারা দেশে ভাইরাল হয় এবং বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করে।

    এদিকে, গত ১৫ অক্টোবর পাখি নাজমুলের গ্রামের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ গ্রামে অবস্থান নিলেও আজ বুধবার আবার বাবার বাড়ি ফিরে যান পাখি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ